• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

জাতীয়করণের ৬ বছর পর বাগাতিপাড়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে আব্দুল্লাহিল কাফির যোগদান

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত নাটোরের বাগাতিপাড়া ডিগ্রী কলেজ গত  ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বাগাতিপাড়া সরকারি কলেজে নামে জাতীয়করণ করা হলেও সম্প্রতি অধ্যক্ষ দেখা পেয়েছে কলেজটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কলেজটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক মোহা. আব্দুল্লাহিল কাফি। ১৪ তম বিসিএস উত্তীর্ণ,সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বাড়ির চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ইতিপূর্বে তিনি রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহাবুব আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category