• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকা চুড়ান্ত: চট্টগ্রাম ১ মীরসরাই আসনে এডভোকেট সাইফুর রহমান মনোনীত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ টি আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত করে ঘোষণা দেয়া হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
ঘোষিত তালিকা মোতাবেক জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন পেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে নিয়োগকৃত ডেপুটি এ্যাটনি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান।
তার গ্রামের বাড়ি চট্টগ্রাম (উত্তর) জেলার মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নে।
মীরসরাই আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশা নিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর যাবত সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ভাবে ও বিভিন্ন কাজ করে আসছিলেন।
তিনি মাসের প্রায় প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবারে নিজ বাড়িতে ছুটে আসেন। ২/১ থেকে তিনি মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশানামলে এডভোকেট সাইফুর রহমান অত্যন্ত সাহসিকতার সহিত দলের জন্য ভুমিকা পালন করে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ সহ প্রায় সবার সু’দৃষ্টির সীমারেখায় চলে আসেন।
ফলে, তার দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হওয়ার পথে ছিলো। শেষান্তে তিনি তার দীর্ঘদিন’র অন্তরে লালন করে যাওয়া আশার আলো দেখতে পেলেন দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে মনোনয়ন প্রাপ্তির তালিকায় নিজের নামটি অন্তরভুক্ত করার মাধ্যমে।
তিনি তার প্রার্থীতা চুড়ান্ত হওয়ার পর তাৎক্ষণিক সংক্ষিপ্ত এক বক্তব্যে জানিয়েছেন, এ মুহূর্তে তেমন কোনো বক্তব্য দিতে চাই না পরবর্তীতে সব হবে ইনশাল্লাহ।
তবে, দল-মত নির্বীশেষে তিনি সকল শ্রেণী ও পেশার মানুষ কে সাথে নিয়ে আলোকিত এক মীরসরাই উপহার দেয়ার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে কাজ করে যেতে ও দ্বিধা করবেন না বলে জানান দিয়েছেন।
এ ছাড়া তিনি বেকারদের জন্য বেকারত্ব দুর করার বিষয়ে বলিষ্ঠ প্রদক্ষেপ রাখবেন বলে ও জানান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category