• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জামালপুরে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে মেলান্দহ উপজেলা প্রশাসন দিনব্যাপী এই প্রশিক্ষনের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আকতার জ্যোতি, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান ও প্রশিক্ষণ সহকারী ছিলেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জেসমিন আক্তার।

উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ এই প্রশিক্ষণে অংশ নেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, উপস্থাপনা ও চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, ডিএমআইই পদ্ধতি প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। এই পদ্ধতি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি এই পদ্ধতিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category