• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জামালপুরে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জামালপুর প্রতিনিধি :

নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ-নির্যাতন

এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে টাবুরচর এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই এলাকার নয়া মিয়ার ছেলে মজনু গত ২৯ তারিখে মুসলিমের স্ত্রী আকাশী বেগমের গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও তারা কোনো বিচার পাননি। পরে থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তারা। পরবর্তীতে জামালপুর আদালতে মামলা দায়ের করা হলে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলার তদন্তে ধীরগতি এবং অভিযুক্ত পক্ষের উচ্ছৃঙ্খল আচরণে তারা হতাশ। তাই দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ভুক্তভোগী আকাশী বেগম বলেন, “আমার গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি কমবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাকিল ইসলাম, আলমাছ আলী, শুকতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

তবে এ বিষয়ে অভিযুক্ত মজনু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও জানা যায় মামলাটি তদন্তাধীন থাকায় অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category