• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জামিন পেলেন রাজশাহী কাটাখালীর সাবেক মেয়র

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিন পেয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেন।
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলার আজ শুনানি ছিলো। শুনানি শেষে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
রাজশাহীর প্রবেশমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আব্বাস আলী। পরে সেই কথোপকথন ফাঁস হয়। এরপর প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় গ্রেফতার হন মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category