• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

জাল দলিল করে জমি দখলের চেষ্টা, নওগাঁয় ৪ জন কারাগারে

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় জমি দখলের উদ্দেশ্যে জাল দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— নওগাঁ পৌরসভার চকরামচন্দ্র এলাকার মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান ও মশিউর রহমান। মামলার অন্য আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র মৌজার একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মেটাতে ২০২৫ সালের ১৯ এপ্রিল নওগাঁ জেলা অ্যাডভোকেট বার ভবনে উভয় পক্ষ ও তাদের আইনজীবীরা আলোচনায় বসেন। ওই সময় বিবাদী পক্ষ একটি দলিল উপস্থাপন করে জমির মালিকানা দাবি করে। কিন্তু পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, উপস্থাপিত দলিলটি ভুয়া এবং ওই জমির সঙ্গে এর কোনও মিল নেই। এ ঘটনায় সংক্ষুব্ধ পক্ষ আদালতে মামলা দায়ের করে।
আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ এবং দালিলিক প্রমাণ যাচাই করে জালিয়াতির সত্যতা পান।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অন্যের ব্যক্তি মালিকানাধীন জমি আত্মসাৎ করার জন্য জাল দলিল তৈরি করেছেন। আসামিদের এই কর্মকাণ্ডে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(ক), ৫(২) ও ১৬ ধারার অপরাধ সংঘটিত হয়েছে বলে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করে।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। আসামিদের সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category