• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জুন, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করতে যান। হঠাৎ কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। পরবর্তীতে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, ‘কাজ করতে করতে ঝগড়া শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে মারলে উনি পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো জায়গাটা।’

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, ‘নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।’

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category