• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে জমি দখল করে সরকারি অফিস নির্মাণের অভিযোগ

দিনকাল বিডি / ৭০ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ প্রতিনিধি:
উচ্চ আদালতে চলমান মামলা ও সরকারি ভাবে জমি অধিগ্রহণ সম্পন্ন না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। এছাড়া একই দাগের জমি সরকারি আরেকটি প্রতিষ্ঠান ছয় লেন সড়ক করার জন্য অধিগ্রহণ করছে। একই জমি দুই সরকারি প্রতিষ্ঠান অধিগ্রণ করার বিষয়ে সোমবার দুপুর ঝিনাইদহ প্রেসক্লাব সম্মেলন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে তাদের তিন মালিকের ওয়ারেশসহ ১৭ জনের ১২৪ শতক জমি রয়েছে। যা আমরা মালিকগণ পৃথকভাবে ভোগ দখল করে আসছি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সময় রেজিষ্ট্রি অফিস নির্মাণের জন্য জমির মালিকদের অবগত না করেই এই জমির মধ্যে থেকে ২৪ শতক জমি গোপনে অধিগ্রহণ করেন। এক পর্যায়ে আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে মর্মে চিঠি দিয়ে টাকা গ্রহণের জন্য বলা হয়। তারা এটার প্রতিবাদ করে তৎকালীন জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে গোপনে জমি অধিগ্রহণের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে টাকা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জমির মালিকরা টাকা গ্রহণ না করে আদালতের দারস্থ হন। সেই মামলা এখনও উচ্চ আদালতে চলমান রয়েছে। অথচ জমি অধিগ্রহণ সম্পন্ন ও গ্রেজট প্রকাশ না করেই জমিতে থাকা মার্কেট জোর করে ভেঙ্গে দিয়ে সেখানে সাব রেজিষ্ট্রে অফিস নির্মাণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও দলিল লেখক নাসির উদ্দীন জোর করে তাদের মার্কেট ভেঙ্গে গুড়িয়ে দেন। এদিকে এই জমির মধ্যে থেকে প্রায় ১০ শতক ইতোমধ্যে সড়ক বিভাগ অধিগ্রহণ করেছেন। সেই একই জমি থেকে আরেক দফা অধিগ্রহণ করা সম্পূর্ণ আইন বিরোধী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজিষ্ট্রি অফিসের জন্য ২৪ শতক জমি অধিগ্রহণ করে তাদের ৩৩ শতক জমি দখল করে নেওয়া হয়েছে। গত ৫ আগষ্টের পর এই ভবনের সকল কার্যক্রম বন্ধ ছিল। সংবাদ সম্মেলনে গেজেট প্রকাশের আগে ব্যক্তি মালিকানাধীন জমিতে পাঁকা ঘর ব্যবহার না করা করার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category