• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ আদমদীঘিতে প্রতিপক্ষের মারধরে আহত-৯

দিনকাল বিডি / ২২০ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির বিভিন্ন গ্রামে বিরোধের জেরধরে প্রতিপক্ষের মারধরে পুরুষ ও নারীসহ অন্তত: ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ডহরপুর গ্রামের জলিল নামের এক ব্যক্তির ৩ লাখ ৬৫ হাজার টাকা কেড়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে উপজেলার ডহরপুর গ্রামের আব্দুল জলিল (৩৬), তেতুলিয়া গ্রামের হাবিল মন্ডল (৪৯) ও আছাবালি (৬৬). উজ্জলতা গ্রামের মাজেদুল (৩৫) ও বিনাহালি গ্রামের স্বপন (১৬) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দুই দিনে এসব মারধরের ঘটনা ঘটে।
জানাযায়, গত শনিবার সকালে আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আব্দুল জলিলের সাথে মিঠু নামের ব্যক্তিদের জমিতে পানি সেচ নিয়ে বিরোধ চলে। এর জেরধরে বিকেল আব্দুল জলিল তার স্বশুড় বাড়ি থেকে জমির ৩ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ডহরপুর নিজ বাড়ি ফেরার পথে মিঠু ও তার লোকজন আব্দুল জলিলের গতিরোধ করে তাকে মারধর ও তার কাছে থাকা উল্লেখিত টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ আব্দুল জলিলের। এসময় এক নারীও মারধরের শিকার হন। ওই দিন বিনাহালি গ্রামে শিশুদের সাথে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা স্বপনকে মারধর করে। এদিকে গত রোববার সকালে তেতুলিয়া গ্রামে বাড়ির উঠানে ঘড়ের পালা দেয়াকে দুই ভাইয়ের মধ্যে মারধরের ঘটনায় হাবিল মন্ডল, আছাবালি মন্ডলসহ চারজন আহত হয়। উজ্জলতা গ্রামে পালিত হাঁস মেরে ফেলার প্রতিবাদ করায় মাজেদুর রহমান ও তার স্ত্রী মারধরে শিকার হন। এসব ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ বা মামলা করা হয়নি বলে ওসি রেজাউল করিম জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category