• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ পরিবারে আর্থিক সহয়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

টাঙ্গাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০টি পরিবার ও আহত ৫টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে নিহত প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত পরিবারগুলোকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের সড়ক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, “দেশের সড়কগুলো আজও নিরাপদ করা সম্ভব হয়নি। সড়কে চরম অব্যবস্থাপনার কারণে মানুষের নিরাপদে বাড়ি ফেরা বা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবছর ঈদে বাড়ি ফেরার পথে মানুষ লাশ হয়ে ফিরছে, আর এই দুর্ঘটনার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন সাধারণ শ্রমিকরা।” বর্তমান সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি সামনের দিনগুলোতে সড়ক নিরাপদ করতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় মেহনতি শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও শ্রমিক সংগঠন হিসেবে সকল শ্রমিকের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে আমাদের এই কার্যকরী ভূমিকা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। এছাড়াও অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মো: নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category