আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার স্টেশনে ফরিদ হোসেন নামেক এক ট্রেন টিকিট কালোবাজিরিকে আটকের পর ছেড়ে দেয়ায় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখার জন্য পাকশি রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফিরোজ আহমেদকে নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশি রেলওয়ে জেলা পুলিশ এই তদন্ত কমিটি গঠন করেন।
উল্লেখ্য : গত ৫ ফেব্রæয়ারী সকালে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে ট্রেনের টিকিটসহ ফরিদ হোসেন নামের এক টিকিট কালোবাজারিকে আটক করে ওসি মোক্তার হোসেন। দুপুরে আটক ফরিদ হোসেনকে রহস্যজনক ভাবে ছেড়ে দেয়ায় ওসি মোক্তার হোসেনের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ উঠে। ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্ঠি হয়। বিষয়টি রেলওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে পাকশি রেলওয়ে জেলা পুলিশ বিষয়টি তদন্ত করার জন্য রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফিরোজ আহমেদকে নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন বলে তদন্ত কমিটির সদস্য সহকারি পুলিশ সুপার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন আগামী ১৫ অথবা ১৬ ফেব্রæয়ারী বিষয়টি সরজমিনে তদন্ত করা হবে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন টিকিট কালোবাজারিকে ছেড়ে দেয়ার কথা স্বীর করলেও কোন অবৈধ দেলদেনে করা হয়নি বলে জানান।