• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকাসক্তর হাসুয়ার কোপে গুরুতর আহত দোকানদার, আক্রমণকারী আটক।

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
এক মাদকাসক্তের হাসুয়ার কোপে গুরুতর আহত হয়েছে দোকানদার রেজাউল করিম।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ হাট পুকুর পাড় এলাকায়। জানা যায় আজ শুক্রবার দুপুরে ভাই ভাই হার্ডওয়্যার এর দোকানদার রেজাউল করিম দোকানে বসে থাকা অবস্থায় মাদকাসক্ত শাহীন আলম (২৫) একটি বড় হাসুয়া দিয়ে রেজাউল করিমের মাথায় দুইটা কোপ মারে। হাসুয়ার কোপে রেজাউল করিমের বাম কান এবং বাম হাতের আঙুল ছুটে যায়।

তৎক্ষনাৎ স্থানীয়রা আহত রেজাউল করিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক।
মাদকাসক্ত শাহীন আলমকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে দ্রুত রুহিয়া থানার পুলিশ মাদকাসক্ত শাহীন আলমকে গ্রেফতার করে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন শাহীনসহ এলাকায় কয়েকজন মাদকাসক্তের কারণে এলাকাবাসী অতিষ্ঠ এ সময় তারা এলাকার সকল মাদক কারবারি এবং মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পত্যক্ষদোষী ফারুক হোসেন বলেন, শাহীন আলম একজন পেশাদার মাদকসেবী তিনি বলেন নামাজের জন্য দোকানদার রেজাউল করিম রেডি হচ্ছিল এমন সময় শাহীন আলম এসে আঁঠা ( ডান্ডুর নেশার জন্য) বাকিতে খরচ করতে চায় এসময় রেজাউল বাকি না দেওয়ার কথা বলা মাত্রই শাহীন আলমের হাতে থাকা হাসুয়া দিয়ে দুইটা কোপ মারে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল তাত্ক্ষণিক ঘটনা স্হল পরিদর্শন করে প্রতিবেদককে বলেন, ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থল থেকে মাদকাসক্ত শাহীন আলমকে গ্রেফতার করা হয় এবং ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র( হাসুয়াটি) উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category