• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাচ্ছে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাতে ২০০৭ সাল থেকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে যাচ্ছে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল।
বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার গুরুত্ব তুলে ধরা হয়।
সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে সফলভাবে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াত বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত অনেক মানুষ সমাজে অবহেলা ও হাসির পাত্র হয়। বিনামূল্যে এই সার্জারির মাধ্যমে তাদের মুখে প্রকৃত হাসি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মÐল। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী এবং অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category