শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।
নানা চড়াই উৎড়াই পেরিয়ে একজন মানবিক নেতা হিসেবে গড়ে উঠেছে গাজীপুর -৩ আসনের জনসাধারণের নেতা ডাঃ মো. শফিকুল ইসলাম।
দীর্ঘ বছরের রাজনীতির জীবনটা শুরু করেছেন শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণের মধ্য দিয়ে। মানুষের যেকোন জনদুর্ভোগ কিংবা মানবিক বিপর্যয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ছুটে চলা একজন মানবতার অগ্রদূত তিনি।
ছাত্রজীবন থেকেই অসহায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য নজির তিনি স্থাপন করেছেন। মানুষের প্রয়োজনে গাজীপুর-৩ এর অলি-গলি, পাড়া-মহল্লায় দিন-রাত পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে।
নিজের পরিবার-পরিজন উপেক্ষা করে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের কল্যাণে। এমন একজন নেতা মনোনয়ন পাবেন বলে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
দল থেকে একজন মানবিক নেতার মনোনয়ন পেলে এই আসনে ধানের শীষ বিজয় খুব সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। তিনি নির্বাচিত হলে জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি আরো সহজ হবে বলেও মনে করছেন তারা।
রাজনীতির শুরু থেকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়া ডাঃ মো.শফিকুল ইসলামের অভ্যাসে পরিণত হয়। সাধারণ জনগণ যেখানে সমস্যায় পতিত হন – তিনি স্ব প্রণোদিত হয়ে সেখানে ছুটে গেছেন।
তিনি জনস্বার্থে এলাকার গরীব দুঃস্থ জনগোষ্ঠীর জন্য নিজ অর্থায়নে অনেক কিছুই করেছেন। ডাঃ মো.শফিকুল ইসলামের মানবিক চিন্তাভাবনা উদাহরণ যোগ্য।
রাজনীতির সূচনাতেই তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস রপ্ত করেন । তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।