এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: বর্তমান রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সুবাদে দীর্ঘদিনের দাবির মধ্যে অন্যতম: একটির আশার আলো দেখতে যাচ্ছে চট্টগ্রামবাসী।
সূত্র জানায়, চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। হাসপাতালটি নির্মিত হলে চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের দাবিকৃত একটি আশার আলো দেখতে পাবে।আন্তর্জাতিক মানের বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবিটি চট্টগ্রাম বাসীদের জন্য পূরণ হতে চলেছে।
নির্মিতব্য চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি চট্টগ্রাম শহরকেন্দ্রিক সিটি কর্পোরেশনের আওতাধীন পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় অবস্থিত বলে জানা গেছে।
ড. মোহাম্মদ ইউনুস দীর্ঘ বছর পর তার নিজের জন্মস্থান চট্টগ্রামে এসে অন্যান্য কর্ম সাধনের ফাঁকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করে দেয়ার কারণে প্রশংসিত।