• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় লোহার অ্যাঙ্গেল, অর্ধশত গাড়ির চাকা পাংচার

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার প্রায় ২৯ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে পড়ে ছিলো লোহার ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল। এসব লোহায় প্রায় অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের।

শুক্রবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ভূক্তভোগী বিভিন্ন গাড়ি চালক ও যাত্রীদের কাছ থেকে জানা গেছে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে রাস্তার পাশে বেশ কয়েকটি গাড়ি দাড় করিয়ে রাখতে ও দেখা গেছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের যাত্রীরা বলেন, বাস মীরসরাইয়ের মস্তান নগর এলাকায় আসার পর হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক গাড়ি থামিয়ে দেখতে পান, চাকার ভেতর লোহার ত্রিভুজ আকৃতির ধারালো অ্যাঙ্গেল ঢুকে গেছে। পরে আরেকটি চাকা লগিয়ে প্রায় এক ঘণ্টা পর রওয়ানা দিতে হয়েছে।

মীরসরাই উপজেলার অধিবাসী, সাবেক কাস্টম’র এক সিনিয়র কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জানান, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহাগুলো ফেলে রাখায় অন্যান্য গাড়ির মতো আমার গাড়িটার ও এক- ই অবস্থা হয়। তিনি জানান, তার গাড়ি সহ প্রায় ৫০-৬০ টি গাড়ির চাকা ওই রকম পাংছার’র কবলে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে।

এতে বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীদের আবর্তনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। কামরুল ইসলাম চৌধুরী নামে কাস্টমস’র সাবেক সিনিয়র ওই কর্মকর্তা বলেন, আমার ভাগ্য কিছুটা ভালো ছিলো বলে একটি চাকার ক্ষতি হয়েছে, কোনো গাড়ির ২-৩টি চাকা ও পাংচার হয়ে গেছে।

ঘটনায় আটকে পড়া ক’জন জানিয়েছেন, অদ্ভুত ধরনের ধাতব বস্তুগুলো মহাসড়কে বিভিন্ন অংশে ফেলে রাখা হয়েছিলো। অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। আশপাশের চাকা মেরামতকারীদের দোকানে নিয়ে তা ঠিক করে বেশ কতোক্ষণ পর গাড়ি গুলো গন্তব্যস্থলের দিকে যেতে পেরেছে। অবশ্য পুলিশ বলছে, ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category