• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তানোরে ফসলি জমির টপসয়েল কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, জনমনে স্বস্তি

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি
জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা ও বহনের দায়ে একটি
হিমাগারের ম্যানেজারসহ দুইজনকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর
(ভেকু) মেশিন জব্দ ও বিকল করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের
মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় এ
অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কৃষি ডাঙ্গা জমি
থেকে অবৈধভাবে মাটি কেটে তামান্না হিমাগারের জমি ও একটি
জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন
অভিযান চালিয়ে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পায়। এ সময় তামান্না
হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল
সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের
ব্যাটারি জব্দ করা হয়। পরিবহনের সুযোগ না থাকায় মেশিন দুটি
ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি
কাটার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান
অব্যাহত থাকবে।
এদিকে কৃষিজমি রক্ষায় একাধিক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সন্তোষ
প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা নিয়মিত এ ধরনের অভিযান
পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category