• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

তারেক রহমান’র আদর্শিক দিক্ নির্দেশনা মোতাবেক মীরসরাই বিএনপি’র সকল নেতা-কর্মীকে শান্ত থাকার আহবান: সাঈদ চৌধুরীর

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে গ্রুপ-উপগ্রুপিয় সংঘর্ষের ঘটনায় সকল নেতা-কর্মীদের শান্ত ও সহাবস্থান বজায় রাখার আহবান জানিয়েছেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী।

গতকাল মীরসরাই উপজেলা সদরে বিএনপি’র পক্ষ থেকে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বের করা আনন্দ শোভাযাত্রায় অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের আহত করার নিন্দা-প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করে বলেন, রাজনীতিতে দ্বিধা বিভক্তি থাকতে পারে। তবে, কোনো পক্ষ নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করা সমীচীন নয়।

তিনি মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে চলমান সংকট নিরসনে কেন্দ্রীয় বিএনপি’র হস্তক্ষেপ কামনা করেন। এবং সকল পর্যায়ের নেতা-কর্মীদের আদর্শিক রাজনীতির চর্চা করার মাধ্যমে দলকে এগিয়ে রাখার আহবান জানান।
বিএনপি নেতা সাঈদ চৌধুরী দলের সকল নেতা-কর্মীদেরকে আর কোনো প্রকার সংঘাতে না জড়ানোর জন্য ও বিশেষ অনুরোধ জানান। সেই সাথে চলমান সংকট মোকাবেলায় সকলের মধ্যে ঐক্য গড়ে তোলার ও আহবান জানান তিনি।

গতকাল নববর্ষ উপলক্ষে মীরসরাই সদরে বের করা স্বাগত শোভাযাত্রায় অপর পক্ষের হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃত নেতা-কর্মীদের দেখতে এবং তাদের খোঁজ খবর নিতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে যান। এবং পরে তিনি আহত নেতা-কর্মীদের মধ্যে কারো কারো বাড়িতে গিয়ে সমবেদনা ও জ্ঞাপন করে আসেন।

মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র দিক্ নির্দেশনা মোতাবেক আমরা রাজনীতি করে যেতে চাই। এবং এর বাইরে অন্য কিছু চিন্তা করার ও সময় নেই।

তিনি বলেন, আমাদের মধ্যে রেষারেষির সুযোগ নিয়ে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা কোনো ক্রমে সুযোগ নিতে না পারে সেই জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের বৃহত্তর: স্বার্থে তারেক রহমান এর দিক্ নির্দেশনা মোতাবেক দলীয় রাজনৈতিক কাজ করে যেতে হবে।
সকল নেতা-কর্মীকে শান্ত থাকার জন্য সাঈদ চৌধুরীর উদারতা পূর্ন এ আহবান সকল পর্যায়ে ব্যাপক প্রশংসায় ভাসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category