নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এ সম্মেলনে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক বাচ্চু রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান সেলিম এবং এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমূখ ।