• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠিত

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এম আর সাইফুল, জামালপুরঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকার মাইক্রোফাইবার গ্রুপের মহা-ব্যবস্থাপক শাহ মো. জেকরুল ইসলাম সুজন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী ও জামালপুর রেসিডেন্টসিয়াল মডেল কলেজের অধ্যাপক জিল্লুর রহমান।

অ্যালামনাই এসোসিয়েশনের সমন্বয়ক পরিষদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও রেডিও তেহরান বাংলা’র সম্পাদক আশরাফুর রহমান আকন্দ। অপর দুই সমন্বয়ক হলেন- এরিস্টোফার্মা লিমিটেড-এর ডেপুটি সেলস ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী রেজিস্টার মো. রফিকুল ইসলাম রিমন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকার মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হযরত বিল্লাল। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন যথাক্রমে মোহাম্মদ জগলুল পাশা (১৯৯৩), আরিফুর রহমান (১৯৯৩), জিয়াউর রহমান তরফদার (১৯৯৫), শাহ মহব্বতুল আহাদ (১৯৯৬), মিজানুর রহমান রাজু (১৯৯৮), বিজয় কুমার নয়ন (২০০০), জগলুল পাশা (২০০২) এবং শাহ আব্দুল্লাহ সবুজ (২০০২)।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচজন। তারা হলেন- শাহ মামুনুল আহাদ (১৯৯৯), ২০০১ ব্যাচের সাইফুল ইসলাম ও শাহ রিগ্যান, রুবেল মাসুদ (২০০৩) এবং আশিকুর রহমান (২০১৩)।
কমিটির সদস্যরা হলেন- ফজলুর রহমান (১৯৮৭), হাজেরা খাতুন (১৯৯৫), আব্দুল্লাহ আল আমিন (১৯৯৬), শাহ মো. রিপন মিয়া (১৯৯৮), কল্লোল সরকার (১৯৯৯), ২০০০ ব্যাচের শাহ ভুলনা খাতুন ও মুখলেছুর রহমান, তাজুল ইসলাম (২০০১), ২০০২ ব্যাচের রাসেল আহমেদ, বিলাস তরফদার ও মিনহাজুল ইসলাম, ২০০৩ ব্যাচের জিয়াউর রহমান, শাহ মুরাদ হাসান রাকিবুল ইসলাম রঞ্জু ও মানিক, ২০১২ ব্যচের মুরাদ শাহ মিল্টন, সেলিম আকন্দ (২০১১), তানজিম আহম্মেদ ইমরান (২০১৬) এবং তানভীর আহম্মেদ রোমানী (২০১৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫৩ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক, সহমর্মিতা ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ২০২৪ সালের ৫ জানুয়ারি ‘তেঘরিয়া শাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশন’-এর যাত্রা শুরু হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সমাজকল্যাণমুলক একটি সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category