মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ২৫ ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দেওয়া অনুদান তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি। অনুদান হিসেবে ক্ষতিগ্রস্ত ৩০ ব্যবসায়ীদের প্রত্যেককে দুইবান টিন, ৬ হাজার টাকা ও একটি করে কম্বল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আক্তারুজ্জামান, ত্রিশাল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শুভা মিয়া আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল বাতেন প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রিশাল পৌরসভার মধ্য বাজারে ৩০ ব্যবসায়ীর দোকান পুড়ে যায়। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।