• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশালে টিআর প্রক‌ল্পের আওতায় মস‌জিদ ও কবরস্থান সংস্কা‌রের কাজ না করেই টাকা আত্বসা‌তের অ‌ভি‌যোগ

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোঃ মনির হোসেন:
ময়মনসিংহের ‌ত্রিশাল উপ‌জেলার মঠবাড়ী ইউ‌নিয়‌নের টিআর প্রক‌ল্পের আওতায় মস‌জিদ ও কবরস্থান সংস্কা‌রের কাজ না ক‌রেই টাকা আত্বসা‌তের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

অ‌ভি‌যো‌গে জানা‌গে‌ছে, উপ‌জেলার মঠবাড়ী ইউ‌নিয়‌নের অলহ‌রি দূর্গাপুর মধ‌্যপাড়া কবরস্থা‌নের মা‌টি ভরাট ও সংস্কার প্রক‌ল্পে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়।

স্থানীয় নজরুল ইসলাম জানান আমরা এলাকাবাসীর কাছ থেকে চাদা তুলে কবরস্থা‌নের মা‌টি ভরাট করেছি সরকারি কোন বরাদ্ধ পায়নি।

৩ নং ওয়া‌র্ডের ই‌উ‌পি সদস‌্য শ‌ফিকুল ইসলাম ব‌লেন ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি এই টাকার কাজ করছি।

অপর‌দি‌কে অলহ‌রি দূর্গাপুর কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ সংস্কা‌রের জন‌্য ‌টিআর প্রক‌ল্পের ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত টাকার কোন কাজ না ক‌রেই টাকা আত্বসা‌তের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

মস‌জিদ ক‌মি‌টির সভাপ‌তি তাজুল ইসলাম জানান সরকারী বরা‌দ্ধের বিষ‌য়ে আমার জানা‌নেই। মস‌জি‌দের ইমাম জানান শুক্রবার জুম্মার দিন স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আমাদের জানান মসজিদের রাস্তার সামনের জন্য ৫০ হাজার টাকা বরা‌দ্ধ পেয়েছি এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে।

স্থানীয় মুসল্লীরা জানান আমরা নিজেরা চাদা দিয়ে মসজিদের বাউন্ডারি ও গেটের কাজ করেছি, সরকারি কোন অনুদান পায়নি।

৫নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস‌্য আকরাম হো‌সেন ব‌লেন বরা‌দ্ধকৃত
২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে বাউন্ডারি ও গেটের কাজ করেছি।

এ‌বিষ‌য়ে মঠবাড়ী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল কদ্দুস মন্ড‌লের কা‌ছে মোবাই‌লে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন আমি অসুস্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‌মোহাম্মদ শহীদ উল্লাহর কা‌ছে দায়িত্ব দিয়েছি।

‌ত্রিশাল উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‌মোহাম্মদ শহীদ উল্লাহর কা‌ছে টাকা আত্বসা‌তের বিষ‌য়ে মোবাইল ফো‌নে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন প্রকল্পের বরা‌দ্ধ নিয়েছে কাজ করবে আরও কিছু টাকা বাকী আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category