• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ত্রিশালে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ১ মে, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।

বুধবার পহেলা মে দুপুরে ত্রিশাল পৌরসভার বিভিন্ন মোড়ে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এই বিষয়ে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাশেদুল হাসান রাশেদ বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌। তাই আমরা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের পক্ষ থেকে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ মুক্তা পানি বিতরণ করেছি।

পৌরসভার বিভিন্ন স্থানে খাবার স্যালাইন ও দুই শতাধিক পানির বোতল বিতরণ করেন। উপজেলা ছাত্রলীগ নেতা ইরতিজা রিয়ন বলেন , মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে এমপি সাহেবের পক্ষ থেকে আমরা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক মিন্টু মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। আমার মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন সাফি উল্লাহ, ওমর ফারুক, ওবায়দুল হাসান সিনাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category