মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ত্রিশাল প্রেস ইউনিটি নামে সাংবাদিকদের একটি সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাইফুল আলম তুহিনকে সভাপতি ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মেহেদী জামান লিজনকে সাধারণ সম্পাদক করা হয়।
রবিবার (৯ জুলাই ) ত্রিশাল উপজেলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
১১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মো: আবু রাইহান (দৈনিক স্বাধীনমত), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন (দৈনিক নয়া শতাব্দী ), সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ রানা (দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক মো: রিয়াদুল ইসলাম (দৈনিক দেশ সংবাদ), প্রচার ও অর্থ সম্পাদক তাসনিমুল হাসান মুবিন ( দৈনিক প্রতিদিনের কাগজ), কার্যনির্বাহী সদস্য পদে মো: হেদায়েত উল্লাহ ফুরাত ( দৈনিক খোলা কাগজ), মো: মমিনুল ইসলাম (বাংলাদেশ টুডে) , মো: ফাহাদ বিন সাঈদ ( আজকের পত্রিকা, জাককানইবি প্রতিনিধি), ফাহিম আহমেদ মন্ডল ( দৈনিক নবযুগ) নির্বাচিত করা হয়েছে।