• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতা আছে বলেই আওয়ামী লীগ সুসংগঠিত-এমপি হেলাল

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার(২ ডিসেম্বর)সকাল ১১টায় সাহেবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা
অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় আসনের স্থায়ী কমিটির সদস্য,নওগাঁ-০৬(আত্রাই -রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন-ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আওয়ামীলীগকে টিকিয়ে রেখেছে। তারাই পারে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে সুসংগঠিত করতে। এবং তারা কোনদিন দলের সাথে বেইমানি করে না।

তিনি আরও বলেন,ত্যাগের মাধ্যমেই সব কিছু অর্জন করা সম্ভব। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতা আছে বলেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত।

তিনি বলেন-বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে একীভূত হয়ে এগিয়ে আসুন এবং আগামী ২০২৪ সালে ৭ জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি হেলাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাবেদ জাহাঙ্গীর সোহেল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল

যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,মোঃ আব্দুল মান্নান মন্ডল,সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল,নাজমুল হক নাদিম,মোঃ জাহিদুল ইসলাম,প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category