• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দশমিনায় জেলা ও পৌর যুবদলের লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় গলাচিপা পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মী নিয়ে জাহিদুল ইসলাম জাহিদ প্রথমে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলির ব্রিজ বাজারে লিফলেট বিতরণ শুরু করেন। পরে তিনি উপজেলার আউলিয়াপুর বাজার, আউলিয়াপুর লঞ্চ ঘাট, জৌতা বাজার, জৌতা শাপলা চত্বর, আরজবেগী বাজার, কালা রানী বাজার, পাগলা বাজার ও পাতার চর বাজারে লিফলেট বিতরণ করেন।
এসময় জাহিদ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থনের উদাত্ত আহবান জানান।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদ;ক মো. মারুফ, রনগোপালদী ইউনিয়নের জৌতা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তালাশ মৃধা, ইউনিয়ন যুবদল নেতা মো. জামাল আকন, মো. রুবেল হাওলাদার, মো. জহির ভূঁইয়া, মো. ইউসুফ কাজী, মো. রাইসুল, মো. এমাদুল সরদার প্রমুখ।
জাহিদ বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতার বিকল্প নেই। সাধারণ মানুষের ভালবাসা, বিশ^াস ও আস্থা অর্জন করতেই আমরা পৌর যুবদলের পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করে যাচ্ছি। পাশাপাশি লিফলেটের সারমর্ম আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছি এবং সাধারণ মানুষকে সবসময় বিএনপির পাশে থাকার উদাত্ত আহবান জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category