এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: দীর্ঘ বছর পর একসাথে মীরসরাই উপজেলা, সদর পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা: সর্বোত্র আনন্দ-ক্ষোভ বহমান পরিলক্ষিত হচ্ছে সর্বমহলের কাছে। সূত্র জানায় সাংবিধানিক পন্থা ও দলের সাংগঠনিক নিয়মতন্ত্র বজায় রাখার ধারাবাহিকতায় ৩ মাসের জন্য গঠিত হয়েছিলো মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি। কিন্তু, ৩ মাস-ই শুধু নয় বছরের পর বছর ঝুলে থাকলে ও সেই আহবায়ক কমিটি মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করে দিতে ব্যর্থ হয়।
বলা হয় মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং-দ্বন্দের কারণে ওই আহবায়ক কমিটি সফলতার মুখ দেখাতে পারে নি!
গ্রুপিং-দ্বন্দে বিপর্যস্ত মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক করা হয়েছিলো গ্রুপিং-দ্বন্দিয় দুই নেতা যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী দুই জনকে আহবায়ক এবং সদস্য সচিব।
উক্ত আহবায়ক কমিটির আহবায়ক হয়েছিলো নুরুল আমিন’র অনুসারী শাহিদুল ইসলাম চৌধুরী কে। এবং সদস্য সচিব করা হয়েছিলো নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী গাজী নিজাম উদ্দিন কে।
সাধারণ নেতা-খর্মী সহ বিএনপি পাগল সবাই মনে করেছিলো- যেহেতু নুরুল আমিন ও নুরুল আমিন চেয়ারম্যানের মধ্যে গ্রুপিং-দ্বন্দ সেহেতু দুই জনের অনুসারী দুই জনকে গঠিত কমিটির শীর্ষ পদে আসীন করলে গ্রুপিং-দ্বন্দ মিট হয়ে বিএনপি’র রাজনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসবে। কিন্তু, না।
সবার সেই আশায় গুড়েবালিতে পরিনত হয়ে বছরকে বছর বিএনপি’র রাজনীতি একেবারেই ঝিমিয়ে পড়ার উপক্রম হয়েছিলো।
অন্যদিকে মীরসরাই সদর পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি ও অনুরূপ ভাবে গঠন করে দেয়া হয়েছিলো।
মীরসরাই সদর পৌরসভা বিএনপি’র আহবায়ক করা হয়েছিলো নুরুল আমিন সমর্থিত মোঃ মহি উদ্দিন কে এবং সদস্য সচিব করা হয়েছিলো নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত জাহেদ হোসাইন কে। অনুরূপ ভাবে বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক করা হয়েছিলো নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত দিদারুল আলম মিয়াজি কে এবং সদস্য সচিব করা হয়েছিলো নুরুল আমিন সমর্থিত নিজাম উদ্দিন কে।
তার পরে ও মীরসরাই উপজেলা বিএনপি’র মতো মীরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি নিস্ক্রিয় ভাবে থাকায় উত্তর জেলা বিএনপি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ এমন খোদ দলের সম্মানিত চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত অসন্তুষ্ট ছিলো বলে দলের একাধিক সূত্র জানায়।
আর এর পরিনতিতে ১৮ মার্চ (১৭ রমজান- মঙ্গলবার) দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশানুসারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার মীরসরাই উপজেলা, সদর পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি একসাথে বিলুপ্ত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই ৩ কমিটি বিলুপ্ত কি কারণে করা হলো তা উল্লেখ না থাকলে ও দলের চট্টগ্রাম বিভাগের পূনর্গঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই ৩ কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
কমিটি বিলুপ্ত ঘোষণা করার খবর পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রদল-যুবদলের নের্তৃত্ব দিয়ে আসার পর প্রথমে মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোনীত হই। রাজনৈতিক কর্মস্পৃহার কারণে পরবর্তীতে উপজেলা বিএনপি’র আহবায়ক এর দায়িত্ব ন্যাস্ত করা হয়। যতোটুকু সম্ভব দলের জন্য এবং দলীয় সাধারণ নেতা-কর্মীদের শ্রম-অর্থ দিয়ে কাজ করে আসতে গিয়ে দলীয় নেতা-কর্মী সহ সকলের কাছ থেকে সম্মান পাওয়া সহ গ্রহণ যোগ্যতা পাওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজেকে গর্বিত মনে করে যাচ্ছেন।
অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেন, অতিত সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। যতোটুকু সম্ভব দল এবং দলীয় নেতা কর্মীদের আগলে রাখার চেষ্টা করছি। আগামীতে ও এর ব্যর্থয় ঘটবে না বলে ও তিনি তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেছেন।
তবে, মীরসরাই সদর পৌরসভা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক মহি উদ্দিন তার এক প্রতিক্রিয়ায় উল্লেখ করেন-রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। যৌবনের সোনালী দিনগুলো তিনি রাজনীতি ও সমাজ সেবায় উৎসর্গ করেছেন এবং এটিই তার আত্মার তৃপ্তি বলে ও উল্লেখ করেন তাতে।
ওই কমিটির সদস্য সচিব জাহেদ হোসাইন এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি ও সদস্য সচিব নিজাম উদ্দিন এর বক্তব্য/প্রতিক্রিয়া কি তা জানা যায়নি।
এ দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা বিএনপি’ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাধারণ নেতা-কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
অনেকেই উক্ত কমিটি গুলো বিলুপ্ত করে দেয়ার খবর পাওয়ার সাথে সাথে খুশি অনুভব করে যাচ্ছে।
উক্ত কমিটি বিলুপ্ত করে দেয়ার আনন্দ প্রকাশ করে মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড (আজম নগর) বিএনপি’র সাবেক সভাপতি ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন চৌধুরী বলেন, ওই নিস্ক্রিয় কমিটি থাকার চাইতে না থাকাটা-ই ছিলো ভালো। দীর্ঘদিন পরে হলে ও জেলা কমিটির ঘুম ভাঙায় ধন্যবাদ জানাই।
তবে, পক্ষ-বিপক্ষদের মধ্যে কিছু টা ক্ষোভ ও দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে প্রকাশ।