স্টাফ রিপোর্টারঃ বাস ও সিএনজি চালিত ইজিবাইক মালিক সমিতির বিরোধের জেরে নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস এবং ইজিবাইক ভাংচুর। সংগঠন দুটির মালিক সমিতির সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার আগে এসব ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ধামুইরহাট-নওগাঁ গামী একটি যাত্রীবাহী বাসের গ্লাস ভাংচুর করে উপজেলা সিএনজি চালিত তিন চাকা ইজিবাইক মালিক সমিতির কয়েকজন সদস্য।এসময় ওই বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী ভাংগা গ্লাসের আঘাতে আহত হয়।তবে এর আগে নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য একই স্থানে থাকা একটি সিএনজি চালিত ইজিবাইকের গ্লাস ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সিএনজি চালিত ইজিবাইকের গ্লাস ভাংচুর সময় নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও উপজেলা সিএনজি চালিত ইজিবাইক মালিক সমিতির সদস্যের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এসময় থানা পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন জানান সম্প্রতি নওগাঁ এবং রাজশাহী জেলা বাস মালিক ও নওগাঁ জেলা সিএনজি চালিত তিন চাকা ইজিবাইক মালিক সমিতির মধ্যে আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচল করা নিয়ে বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জের ধরেই আকর্ষিক ভাবে ওইবাস ভাংচুর এবং শ্রমিকদের উপর হামলা করে সিএনজি চালিত ইজিবাইক মালিক ও শ্রমিকরা।ঘটনার সত্যতা স্বীকার করে থনার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাফফর হোসেন বলেন এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। #