জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি ড. মাহমুদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ বশেফমুবিপ্রবি শাখার সভাপতি ড. এএইচএম মাহবুবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) এসএম ইউসুফ আলী, সহকারী প্রক্টর পার্থ সারথি দাশ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন প্রমুখ বক্তৃতা করেন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।#