• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগন ভোট দিবে শেখ হাসিনাকে —খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
দেশের মানুষের জন্য উন্নয়ন করার কারনেই জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে নিয়ামতপুরের উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, এদেশের মানুষ ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত শুধু বঞ্চনা পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পূ্নর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে হত্যাকরে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সক্ষতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মা- বোনদের মন জয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে তাঁরা শেখ হাসিনাকেই আগামী নির্বাচনে বেছে নিবেন।

তিনি বলেন, তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়। ছেলের অপকর্ম ঢাকতে খালেদা জিয়া মহান সংসদে দাড়িয়ে মিথ্যাচার করেছিলেন। এবার যারা লাঠি নিয়ে মিছিল করছে তাদের অতীত ইতিহাস সবাই জানে। ২০১৪ সালে আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখান করেছিলো। এবারও জনগণের তাদের প্রত্যাখান করবে বলে উল্লেখ করেন তিনি।

ঘরে ঘরে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা পূরণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে বর্তমান সরকার। আওয়ামী লীগের সময়ে চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিলো।সেই বন্ধ কমিউনিটি ক্লিনিক আবার চালু করে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার। জনগণ এখন সেখানে সেবা পায়। ২৮ ধরনের ঔষধ সেখানে বিনামূল্যে দেওয়া হয়।

করোনাকালে কোন মানুষ খাদ্যভাবে মারা যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে,এদেশে দুর্ভিক্ষ হবে না।

বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বিবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ,সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন।
সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।
সম্মেলন শেষে বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ৩৭সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হাসনারা বিবি ও সাধারণ সম্পাদক সিউলি বেগমের নাম ঘোষণা করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ০৫/১১/২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category