• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও মাঠে নামতে প্রস্তুত।

দিনকাল বিডি / ২৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
দেশের ক্রান্তিলগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত। দেশের স্বাধীনতার জন্য বীরমুক্তিযোদ্ধারা যেমন বুক চিতিয়ে লড়াই করছেন তেমনি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে অপতৎপরতা চালাচ্ছে কিছু গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও মাঠে নামতে বীরমুক্তিযোদ্ধাদের আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
আজ বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার নতুন হলরুমে অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশকে যখন সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে তখন বিএনপি নেতারা হুশিয়ারী দিচ্ছে ১০ ডিসেম্বরের পর দেশ নাকি খালেদা জিয়ার আদেশে চলবে। তাদের এ সমস্ত কথাই বিভ্রান্ত না হয়ে এ সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দেশে আর কোনদিন তত্বাবধায়ক সরকার আসবে না। যারা জনগণের পাশে থাকে না, জনগণ থেকে বিচ্ছিন্ন তারা আবার হুংকার দিচ্ছে রাজপথ দখলের।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকারই মুক্তিযোদ্ধাদের নিয়ে সবসময় ভাবে বলেই আজ মুক্তিযোদ্ধারা সন্মানের সাথে বসবাস করছে। সকল ষড়যন্ত্র থেকে বীরমুক্তিযোদ্ধাদের দূরে আহ্বান জানিয়ে দেশের প্রয়োজনে আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়।
এরপর খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির উপস্থিতিতে মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category