ফজলে মওলা বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি”৪৮ নওগাঁ-৩ আসন মহাদেবপুর-বদলগাছী ভোটারদের মাঝে শুরু হয়েছে আলোচনার ঝড়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে নির্বাচন কমিশনারের ঘোষণা। এদিকে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা সহ নানান ধরনের সমীকরন। ১৮ টি ইউপি পরিষদ নিয়ে গঠিত নওগাঁ ৪৮(৩) আসনে মোট ভোটারের সংখ্যা -৪২০৯০৬জন।বদলগাছী উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা -১৭৩৭০৬ জন, মহিলা ভোটার ৮৬৮৭০-জন ও পুরুষ ভোটার ৮৬৮৩২জন।
মহাদেবপুর উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ভোটার ২,৪৭,২০০জন। দুই উপজেলার বিভিন্ন হাট,বাজার,চায়ের দোকান, রেস্তোরাঁ গুলোতে চলছে যুক্তি ও প্রার্থী বাছায়ের সিদ্ধান্ত। তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের পছন্দ মত প্রার্থীর মার্কা কি হবে। ভোটারা বলছেন আমরা যারা আওয়ামীলীগ করি আমাদের মার্কা নৌকা কিন্তু প্রার্থী পছন্দ নয়। আবার প্রার্থী পছন্দ কিন্তু নৌকা মার্কা নয়।
আবার নৌকা প্রতীক যাদের পছন্দ কিন্তু ব্যক্তি তাদের মনের মত নয়। ফলে তৃণমূল কিছু নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যপক আলোচনার ঝড় উঠেছে। ভোটারদের ধারনা সঠিক জায়গায় সীল মারার পরিবেশ থাকতে নাও পারে। আবার অনেকে বলছেন ২০১৮ সালের মত নির্বাচন এবারে নাও হতে পারে।
ব্যাপক আলাপ আলোচনা জল্পনা কল্পনা যুক্তিতর্ক সমালোচনা চলছে। সাধারণ ভোটারেরা সঠিক ও যুগ্য বেক্তি দেখে তাদের সিল মারবেন বলে মনে করেন তারা। সচেতন ব্যক্তিবর্গরা বলছেন উপজেলা আওয়ামীলীগ কমিটি যদি মনে করে তাহলে নৌকা প্রতীকের জয়লাভ করার মতো ভালো পরিবেশ সৃষ্টি হতে পারে। সহিংসতা না হলে, আইন শৃংখলা ঠিক থাকলে এবারে দ্বাদশ জাতীয় নির্বাচনে যাবেন সাধারণ ভোটারেরা।