• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে সিপিবি’র বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাল,ডাল ও সয়াবিন তেলসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন রিক্সাচালক সারাদিনে আয় করে ৩’শ টাকা অথচ পরিবার চালাতে তাকে খরচ করতে হয় ৬’শ টাকা। এ অবস্থা চলতে পারে না। অনতিবিলম্বে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category