• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ধর্ষণ মামলায় রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ কারাগারে

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,
রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শরনিম আক্তার সেটি নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২০ আগস্ট ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ মারুফ হোসেন তাকে ধর্ষণ করেন। পরে ঘটনা প্রকাশ হলে চাকরি নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাত বছর ধরে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেন তিনি। ভুক্তভোগী পেশায় একজন প্রভাষক।

ঘটনার দীর্ঘ সময় পর ২০২৩ সালের ২১ এপ্রিল ভুক্তভোগী নগরীর বোয়ালিয়া মডেল থানায় অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জব্দকৃত আলামত, সাক্ষ্য ও তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মারুফ হোসেনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত মারুফ হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফুদকিপাড়া খিরশিন এলাকার আমজাদ হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category