• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে আলমপুর ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বিশাল শান্তি সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগ ৩নং আলমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বিকেল ৪ টায় বীরগ্রাম মোড়ে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাকোয়াত হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগ্রামের কৃতি সন্তান জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি বলেন,

‘আওয়ামী লীগ দেশেন উন্নয়ন করে, মানুষের কল্যাণে কাজ করে, আর বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে দেশকে ধ্বংস করে, তাই জনগণ আগুন সন্ত্রাসীদের সাথে নয়, আওয়ামীলীগের সাথেই আছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা

আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওসমান গণি, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মোহাব্বত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, বিশেষ বক্তা আনোয়ার হোসেন আনাজি, আড়ানগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আব্দুল

হাকিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ইউনিয়ন শ্রমিকলীগের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন এম.পি শহীদুজ্জামান সরকার। সমাবেশে প্রায় ২ হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category