• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মাফেজ উদ্দিন মোহন হলেন রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মাফেজ উদ্দিন মোহন। ১১ জুলাই বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসে মাফেজ ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাফেজ উদ্দিন মোহন রোগীকল্যাণ সমিতির নির্ধারিত ফি জমা দিয়ে আজীবন সদস্য পদ লাভ করেন। এ সময় রোগীকল্যাণ সমিতিতে এককালীন ৫ হাজার টাকা ফি জমা নিয়ে আজিবন সদস্যের রশিদ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম।
জনসেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ এই অফিসের অফিস প্রধান ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম জানান, রোগীকল্যাণ সমিতিতে যে কোন ব্যক্তি নির্ধারিত এককালীন ফি জমা দিয়ে আজীবন সদস্য হতে পারেন, এবং যে কোন পরিমান অর্থ দিয়ে সাধারণ সদস্যপদ লাভ করতে পারেন। সরকারি বরাদ্দ, আজীবন ও সাধারণ সদস্যদের দেওয়া অর্থ রোগীদের কল্যাণে ব্যবহার হয় এবং দুঃস্থ ও গরীব অসহায় হাসপাতালে ভর্তিরোগীদের এই অর্থ থেকে ঔষুধ প্রদান করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category