• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামাইরহাটে ছোয়া বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তামাকের

ক্ষতিকারক বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি মিলন কুমার, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। আলোচনায় সভায় যত্রতত্র তামাকের ব্যবহার নিয়ন্ত্রন,

খাবার হোটেল ও চায়ের দোকানগুলোতে জনসম্মুখে ধুমপান প্রতিরোধে আইন শৃঙ্খলা কমিটির অনুমোদন সাপেক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিভিন্ন স্কুলে অভিযোগ সাপেক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট পরিচালনা করা হবে বলে জানান ইউএনও আসমা খাতুন।
এলাকাবাসীর দাবী জন সম্মুখে ধুমপানের অবাধ ব্যবহার রোধ ও দোকানগুলোতেও শিশুদের বিড়ি-সিগারেট বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category