• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৫৭৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রতিবেদক মোঃ আব্দুস ছালাম নওগাঁ
নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনার মাঠে জাকের পার্টির উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু) এবং সঞ্চালনায় ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোঃ মোস্তফা আমীর ফয়সল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ড. মোহাম্মদ সায়েম আমীর ফয়সল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা সদস্য ফ্রন্ট সভাপতি মাজেদুল ইসলাম, এবং রাণীনগর উপজেলা সভাপতি মোঃ খায়রুল আলম (জুয়েল) প্রমুখ।

বক্তারা বলেন, জাকের পার্টির আদর্শ ও চেতনা গণমানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
তারা আরও বলেন, দেশের প্রতিটি ঘরে জাকের পার্টির দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ইসলামিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে গোলাপ ফুলের পতাকা তলে আসতে হবে।

অনুষ্ঠানটি দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category