• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি,

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় তারা দিনরাত পরিশ্রম করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের কোনো বিকল্প নেই।”
নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ জনাব মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক জনাব মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মুক্তার হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং ড্যাব ও বিএমএ জেলা সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন।
সভায় বক্তারা নার্সিং পেশার আধুনিকায়ন ও এই পেশায় নিয়োজিতদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পাবলিক হেলথ নার্স মোছা. আসমা খানম, রুমিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, নার্সিং সুপারভাইজার নাসিমা খাতুন ও প্রাইম নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছা. সফুরা বেগম প্রমুখ।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, রুমিয়া নার্সিং কলেজ ও প্রাইম নার্সিং ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক ও বিপুল সংখ্যক নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category