• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁয় বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদনের খবরে নিয়ামতপুরে আনন্দ মিছিল

দিনকাল বিডি / ২৩২ Time View
প্রকাশঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। বিকেলে গণমাধ্যমে এই বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুশির উৎসবে মাতেন নিয়ামতপুর উপজেলা বাসী। এমন খুশির স্ট্যাটাস ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে।

এদিকে এমন বড় উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করেছে নিয়ামতপুর বাসী। আনন্দ মিছিলে অংশ নেন আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠন।

পাবলিক এই বিশ্ববিদ্যালয় বিলটি পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ামতপুর উপজেলা সকল শ্রেণীর মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এমন একটি বিশ্ববিদ্যালয় শুধু নওগাঁ কিংবা উত্তারাঞ্চল নয় পুরো দেশের জন্যই শিক্ষার নতুন দার উন্মোচন করলো। সরকারী সফরে জাপানে থাকায় মোবাইলফোনে গণমাধ্যমকে এসব অভিব্যাক্তি জানান মন্ত্রী।

দীর্ঘদিন পরে হলেও এমন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চুড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দিপুমুনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃনা মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category