• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে অর্থায়ন নীতিমালার ওপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিটি ব্যাংক এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। স্থানীয় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সোনালী ব্যাংক বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, সিটি ব্যাংকের রিজিওনাল প্রধান মোহাম্মদ নূর ই আলম ও জোনাল প্রধান ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে এ খাতের অবদান অনস্বীকার্য। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সিএমএসএমই কার্যক্রমকে গতিশীল করার কোনো বিকল্প নেই। ব্যাংক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই এ খাতের প্রকৃত সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন নওগাঁ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসান, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর ফারুক, রাকাবের জোনাল ম্যানেজার রুহুল আমিন, রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবব্রত সাহা ও অগ্রণী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হাসান তারেক প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা, উপ-শাখা ও এজেন্ট আউটলেটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সিএমএসএমই খাতের নতুন নীতিমালা ও ঋণ বিতরণ প্রক্রিয়া সম্পর্কে কর্মকর্তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category