• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে আগাম আমের মুকুল, চাষিদের মাঝে আশার আলো

দিনকাল বিডি ২৪ / ২৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগ) প্রতিনিধি,

নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও নতুন আশার সঞ্চার।

চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার ফলে এ বছর কিছু আগাম জাতের আমগাছে নির্ধারিত সময়ের আগেই মুকুল এসেছে। এতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই দমন করা গেলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যেতে পারে।তবে মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আগাম মুকুল দেখা দেওয়ায় বাজারে আমের সম্ভাব্য সরবরাহ নিয়েও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সব মিলিয়ে আত্রাইয়ের আমচাষিদের মধ্যে এখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category