• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৪৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​তিনি বলেন, আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং-এর মতো সামাজিক সমস্যাগুলো দূরীকরণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন উৎসব-পার্বণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আত্রাই একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে বজায় থাকে।

​সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং,

আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম,

ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন, উপজেলা মুক্ আফজাল হোসেন, মঞ্জরুল আলম, মামনুর রশিদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category