ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করেছে মেসার্স শাওন ট্রেডার্স ।
ইউনিয়নে মোট ১২৭০ জন উপকার ভোগীদের মধ্যে সুশৃঙ্খলভাবে এ পণ্য বিক্রয় করা হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,ইউপি সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম,সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা,মর্জিনা,ডেজি আক্তার,ইউপি সদস্য বুলবুল আহম্মেদ, আশরাফুল ইসলাম,আঃ খালেক,রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,আজিজার রহমান প্রমুখ।