• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রাণীনগরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষক বরখাস্ত মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

দিনকাল বিডি ২৪ / ৬৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও বেড়া দিয়ে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের ভুক্তভোগী মোঃ রেজাউল করিম প্রামাণিক (৪৮) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৭ এপ্রিল) আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আত্রাই থানার জিডি নং- ৮১০।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান প্রামাণিকের ছেলে রেজাউল করিম তার পৈত্রিক ৪০ শতক সম্পত্তি মৌজা-বিপ্র বোয়ালিয়া, দাগ নং-৩২৪৪, ৩২৪৫, ৩২৪৩,
দীর্ঘদিনি যাবত ভোগদখল করে আসছেন। তবে গত ১৯শে মার্চ ২০২৬ ইং তারিখে গভীর রাতে বিবাদীগণ ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। পরদিন সকাল অনুমান ৭ টার সময় ভুক্তভোগী রেজাউল করিম বাধা দিতে গেলে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

​অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আঃ বারিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ রহিদুল ইসলাম (৩২), মোঃ তৌহিদুল ইসলাম (৩০) এবং মোঃ শহিদুলের ছেলে মোঃ ইমরান (২৬) ও মৃত আরতুল্লা মন্ডলের ছেলে মোঃ শহিদুল (৫০)।

ভুক্তভোগী রেজাউল করিম জানান, জমিটি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আইনকে তোয়াক্কা না করে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম জানান, জিডির বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ইতিমধ্যে এসআই (নিঃ) মোঃ শাহাজুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জমি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে, তাই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category