• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই
নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সবুজ হোসেনের ভাই ইউপি মেম্বার বিপ্লব হোসেন জানান,তার ভাই সবুজ হোসেন ভোঁপাড়া বাজারে ধানের ব্যবসা করেন। বৃহস্পতিবার উপজেলার পতিসর বাজারে যান ধানের টাকা নিতে। রাত অনুমান পৌনে ৮টা নাগাদ ৭লাখ ৪৫হাজার টাকা নিয়ে আরেক ভাই সজিবসহ মোটরসাইকেল যোগে ফিরছিল। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবলব্রীজ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা মারপিট করে ৭লাখ ৪৫হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। বিপলব হোসেন আরো জানান,ছিনতাইকারীরা চারটি মটরসাইকেলে ৮/১০জন ছিল এবং সবাই হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি অনেকটায় রহস্যজন বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category