• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ,যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে। এ চা স্টলে লোকজন যাতায়াতে যে কোন সময় দুর্ঘটনার
আশঙ্কা করছেন সচেতন মহল। সরে জমিনে দেখা যায়, আত্রাই (আহসানগঞ্জ) রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে নিরাপত্তা ব্যারাকের পশ্চিমে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ করা হয়েছে।

চা স্টলের সন্নিকটেই রয়েছে আত্রাই নদীর উপর নির্মিত বৃহত রেলব্রিজ। যে কোন রেল ব্রিজের আশপাশে কোন ধরণের স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ এবং অবৈধ হলেও এখানে রেল ব্রিজের মুখের উপর গড়ে তোলা হয়েছে চা স্টল। এদিকে রেলের বিধি অনুযায়ী রেল ব্রিজ এলাকায় জনসাধারণের চলাচলও নিষিদ্ধ। তথাপি এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী রেলের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে চা স্টল গড়ে তোলায় একদিকে জনজীবন ঝুঁকিপূর্ণ,অপর দিকে ট্রেন যাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। এ চা স্টলটি দ্রুত অপসারন না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের খোরশেদ আলম বলেন, আত্রাই রেলওয়ে স্টেশনটি অরক্ষিত স্টেশন। এখানে যে যার মত করে দোকান নির্মাণ করে বসে আছেন। কেন যেন কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসিন। এখানে রেললাইন ঘেষে চা স্টল নির্মাণ ঠিক হয়নি। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

আত্রাই (আহসানগঞ্জ) স্টেশনের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ রুবেল হোসেন বলেন,যেখানে রেল ব্রিজের আশপাশে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেখানে রেল ব্রিজের মুখের উপর রেললাইন ঘেষে এ চা স্টলটি খুবই ঝুঁকিপূর্ণ। একাধিকবার তাদেরকে দোকান সরিয়ে নিতে বলা হলেও তারা কর্ণপাত করেন নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শান্তাহার জিআরপি থানার ওসি মোঃ মুক্তার হোসেন বলেন,রেল কর্তৃপক্ষ আমাকে চিঠি দিলে আমরা এগুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category