ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া গ্রামবাসী ও ১ নং হাটকালুপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আগামী ১৬ নভেম্বর হাটকালুপাড়া ওয়াবদা বাঁধ উদ্বোধন উপলক্ষে চড়কতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩ নভেম্বর রাত ৮ টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,
হাটকালুপাড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী ছমির লাহিরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আফজাল হোসেন
হাটকালুপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আব্দুল জব্বার মাষ্টার, হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ নওশেদুর রহমান,
হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আজাদ হোসে কবিরাজ,চক শিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মন্ডল,চড়ক তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন প্রমুখ।