• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেল তার অভিভাবক

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁর আত্রাই থানা পুলিশের সহায়তায় অভিভাবক ফিরে পেল হারিয়ে যাওয়া শিশু সাইফ (৮) কে। গত বৃহস্পতিবার আত্রাই থানার ওসি তারেকুর রহমান শিশু সাইফের দাদা ও চাচার হাতে তাকে তুলে দেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মির্জাপুর অভিমুখি একটি ভ্যানে চরে শিশু সাইফ। গন্তব্যস্থলে অন্যান্য যাত্রি নেমে গেলেও শিশুটি ভ্যান থেকে নামে না। পরে তার পরিচয় জিজ্ঞেস করলে সে এলোমেলো কথা বলতে থাকে এবং সঠিক পরিচয় দিতে পারে না। এ সময় স্থানীয় লোকজন বুঝতে পারেন শিশুটি এ এলাকার নয়।

এ সময় তারা শিশুটিকে আত্রাই থানায় নিয়ে আসেন। থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার ঠিকানা নিশ্চিত হয় সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ ইউনিয়নের হালভরা গ্রামের ছাইফুল ইসলামের ছেলে। সে তার সৎ মায়ের সাথে অভিমাণ করে বাড়ি থেকে বের হয়। পরে একটি ট্রেনে উঠে আত্রাই এসে নেমে পড়ে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শিশুটি উদ্দেশ্য বিহীন এখানে চলে এসছে। আমরা তার অভিভাবককে সংবাদ দেয়ার পর তার দাদা ও চাচা এসেছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে
তাদের হাতে তুলে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category