• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাই বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় যেন মৃত্যুর ফাঁদ

দিনকাল বিডি / ৩৩২ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় এখানে একসঙ্গে প্রায় ৪০থেকে ৪৫জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়।সেই স্মৃতিকে ধারণ করেই বান্দাইখাড়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয় শহিদদের স্মৃতিফলক ও শহিদ মিনার।

আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজের রাস্তা বধ্যভূমির পাশ ঘেঁষে যাওয়ার কারণে বধ্যভূমির মেইন গেটের সামনে দিয়েই বাজারের ভেতরের রাস্তাটি চলে গেছে।অন্যদিকে,পশ্চিম দিকের রাস্তা একই গেটের সামনে দিয়ে ব্রিজে উঠে গেছে। ফলে এখানে একটি তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। ব্রিজের উপর থেকে,বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে যানবাহন একসঙ্গে আসায় সবসময়ই সৃষ্টি হচ্ছে যানজট।বধ্যভূমির পাশে ইটের ঘর ও সরু রাস্তার কারণে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ ছাড়া ব্রিজের রাস্তা অত্যন্ত খাড়া হওয়ায় প্রায়ই যানবাহনের ব্রেক নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে,এটি যেন এক “মৃত্যুর ফাঁদ”। প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। এলাকাবাসীর দাবি বান্দাইখাড়া বধ্যভূমির আশপাশের পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলা হোক এটাই সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category